• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু

BySarker

জুন ২, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের উদ্যোগের অংশ হিসেবে উপযুক্ত স্থান নির্ধারণে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য স্থান নির্বাচন করা হবে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে কুমিল্লা সদরের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর নেতৃত্বে কুমিল্লার রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের প্রাচীর পূর্বের নির্ধারিত স্থানেই নির্মাণের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। বক্তব্য দেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্যসচিব নাসির উদ্দিন, সাংবাদিক বাহার উদ্দিন রায়হান, ব্যবসায়ী মাইনুল হাসান রিপন এবং এনসিপি নেতা মাসুমুল বারী কাউসার।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কারাগার স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights