• মে ৩১, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

“কাবিন নামা” ::::::::::::::::::::::আবদুল লতিফ জনি

Byadmin

নভে. ৩, ২০২৪

বউ, কোনদিন হয়না পুরান যতই বয়স হোক;-
মান, অভিমান নিয়েই থাকে সকল পাষান লোক।।
কাবিন নামা শুধুই একটা আইনের বেড়াজাল;-
এমনি জালে জড়িয়ে থাকি হাজার বছর কাল।।
কাবিন নামা শুধুই একটি সামাজিক আকৃতি;-
নর, নারীর ঘর বাঁধার এই ধর্মীয় স্বীকৃতি।।
কাবিন নামা হারিয়ে গেলেও বউ হয়না যে পর;-
বিশ্বাসে আর আস্থা নিয়ে কাটায় সুখের ঘর।।

বউ একটি শব্দ যেনো মহাকাব্যের শুরু;-
বউ ছাড়া জীবন বৃথা যেনো শুকনা মরু।।
বউ হলো জীবন প্রদীপ পুরুষজাতীর প্রাণ;-
বউ ছাড়া কেমনে বাড়ে মানবিক সম্মান?
কাবিন নিয়ে যতই করো বৃথা বাহাদুরী;-
স্বামী স্ত্রীর ভালোবাসাই আসল ফলের ঝুড়ি।।

;;;;;;;;;;;;;;;;;;;;;;

তারিখ-০৮/০৪/২০২১ ইং

নিকেতন গুলশান।
ঢাকা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights