• মে ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তা চাইলেন শিক্ষামন্ত্রী

ByShirso aparadh

মে ২০, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক আয়োজন -এর সাইডলাইনে গুগলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ।

গতকাল লন্ডনের -এ অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অংশ নেন -এর ‘গুগল ফর এডুকেশন’ প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং প্রধান অলি ট্রাসেল।

আলোচনায় বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুগলের চলমান কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। একইসঙ্গে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

বিশেষভাবে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা, ডিজিটাল শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক সক্ষমতা বৃদ্ধিতে গুগলের অংশীদারিত্বের বিষয়টি গুরুত্ব পায় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights