• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

উচ্চশিক্ষায় নতুন দিগন্ত: বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Byadmin

মার্চ ২৪, ২০২৬

একরামুল হক:

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীকে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি দেখাতে হয়, যা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবেন। ঋণ কার্যক্রম পরিচালনায় প্রবাসী কল্যাণ ব্যাংককে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় অর্থ সহায়তা পেতে পারেন।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও বাংলাদেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশা করা হচ্ছে। বরং পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে।

তিনি আরও বলেন, বিদেশে ভালো কর্মসংস্থানের জন্য ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিদেশগামীদের তৃতীয় ভাষা শেখার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে তারা উচ্চ বেতনের সুযোগ পেতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights