• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ইস্টার্ন মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

Byadmin

মে ৩, ২০২৬

দেশি-বিদেশি নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এমবিবিএস ১ম বর্ষের ওরিয়েন্টেশন উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রোববার (৩ এপ্রিল) একযোগে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে কুমিল্লার কাবিলা ক্যাম্পাসে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে ২২তম ব্যাচের দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ, ফুলেল শুভেচ্ছা প্রদান, শপথ গ্রহণসহ নানা কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মো. সেলিম।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ, পরিচালক অধ্যাপক ডা. মো. আতাউর রহমান, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর ভূঁইয়া এবং পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. নূর জাহান বেগম।

শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. রুহিনী কুমার দাস। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. পিযুষ কর্মকার।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিয়াদুল জান্নাত রিয়াদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. সাইফুল হক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সারিকা বৃন্ত এবং ভারতীয় শিক্ষার্থীদের পক্ষ থেকে শামিন ইয়াসার লস্কর।

নবাগত ২২তম ব্যাচকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ২১তম ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সাবেক অধ্যক্ষ ও পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনাটমি বিভাগের প্রভাষক ডা. অর্নব দাস এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. সানজিদা রাজবিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে -এর নির্দেশনা অনুযায়ী ‘একজন শিক্ষার্থী একটি বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights