আবু বকর সিদ্দিক, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার কৃষ্ণরামপুর মাতুভূঁইয়া এলাকায় অবস্থিত রাফি উজ-যিকরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনগণ।
এই দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সহ-দপ্তর সম্পাদক (১) এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবদুল লতিফ জনি।
দোয়া মাহফিলে জিয়া পরিবারের বেগম খালেদা জিয়া,তারেক রহমান, ডাঃ জোবাইদা রহমান,জাইমা রহমান,সৈয়দা ইকবাল বান্দ বানু, শাহীনা জামান বিন্দু, বিশেষভাবে স্মরণ করা হয়—বিএনপি এর মরহুম সদস্যগন:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো,সাঈদ এস্কান্দার,খুরশীদ জাহান হক,রিয়ার এডমিরাল মাহবুব আলী খান,২৪ জুলাই শহীদ- আবু সাইদ,শিহাব,ইকরাম হোসেন কাউসার,মুগ্ধ,মরহুম কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান,মরহুম ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ,মরহুম লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী,মরহুম মেজর জেনারেল (অব:) এম মজিদ-উল হক, মরহুম ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী,মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ,মরহুম সাদেক হোসেন খোক,মরহুম তরিকুল ইসলাম,মরহুম আব্দুল এস এ খালেক, মরহুম আব্দুল মতিন চৌধুরী,মরহুম নাছির উদ্দিন আহমদ পিনটু, মরহুম ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ,মরহুম মাহবুব আলম বাবলু,মরহুম সেলিম দেলোয়ার, মরহুম মাহবুব আলম তারা,মরহুম মোশারফ হোসেন,ইলিয়াস আলী, মরহুম আব্দুল্লাহ্ আল নোমান, মরহুম শহীদ উদ্দিন ফেরদৌস, মরহুম লেফটেন্যান্ট কর্ণেল (অব:) আকবর হোসেন, মরহুম লেফটেন্যান্ট কর্ণেল (অব:) আব্দুল মজিদ,মরহুম আবদুল রহমান বিশ্বাস,মরহুম সাইফুল রহমান, রুহুল আলম চৌধুরী,শাহাজান সিরাজ, খন্দকার মাহবুব হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন,কামাল ইবনে ইউসূফ,কামরুল হোসেন,মাহবুব হোসেন,হাবিবুল ইসলাম,সিরাজুল হক,রোজী কবির,
কবির হোসেন, জাফরুল হাসান,মশিউর রহমান জাদু মিয়া,আব্দুস ছাত্তার,শাহ আজিজুর রহমান,একিউএম বদরুদ্দোজা চৌধুরী,আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান,কে এম ওবায়দুল রহমান,আব্দুস সালাম তালুকদার,আব্দুল মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার হোসের,২৪ জুলাই শহীদ ও আহতদের আত্মার মাগফেরাত বিএনপি’র মরহুম মহাসচিব ও দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীদের।
এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনাও করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল লতিফ জনি বলেন,“ইয়াতিম ও অসহায় শিশুদের সাথে দোয়া অনুষ্ঠানে শরিক হতে পেরে আমি গর্বিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসাইন।এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
