নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগ এলাকায় অবস্থিত ছায়াবীথি জামে মসজিদে এক আধ্যাত্মিক, আনন্দঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের নিষ্ঠা, ধৈর্য ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে যারা কুরআন মাজীদ শুদ্ধভাবে পাঠ করার যোগ্যতা অর্জন করেছেন, তাদের সম্মাননা ও উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীরা নতুন এক আলোকিত জীবনের পথে যাত্রা শুরু করেন। তারা হলেন— মোঃ তৌহিদ আলী, সামছুদ্দোহা হারুন, দুলাল আহমাদ, মোঃ মনির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মাসুদুর রহমান, সাবিবর আহমদ, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন খান, ফোরকান আহমদ, মীর নিছার আলী, এ.কে.এম নুরুল ইসলাম, মোঃ আবু বকর, মোঃ হেমায়েত হোসেন, রোকনুজ্জামান, শাহ্ আনছার আলী, মোঃ জাকির হোসেন, মোঃ মনির, মোঃ রফিকুল ইসলাম, শহীদুল আলম খান, সুমন হোসেন, এটিএম মহিউদ্দিন, মোঃ আনিসুল হক, খোঃ ওমর ফারুক, আমিনুল হক, নূরুল ইসলাম, খোকন সরকার খোকন, ফিরুজ আহমাদ এবং আজিজুল হোক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, আন্তরিকতা ও ইবাদতের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কৃত হন— মোঃ মাসুদুর রহমান, মোঃ সাব্বীর আহমাদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবুবকর এবং মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও, একটানা ৪০ দিন জামাতের সাথে ‘তাকবীরে উলা’র সহিত সালাত আদায় করে বিশেষ সম্মাননা অর্জন করেন মোঃ জহিরুল ইসলাম ও মোঃ জসিম আহমাদ, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জাগায়।
মাহফিলের সমাপনী পর্বে উপস্থিত ওলামায়ে কেরাম ও মুসল্লিগণ শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, কুরআন শিক্ষা গ্রহণের কোনো নির্দিষ্ট বয়স নেই; আন্তরিক ইচ্ছা ও অধ্যবসায় থাকলে যেকোনো বয়সেই আল্লাহর কালাম শেখা সম্ভব এবং তা মানুষের জীবনকে আলোকিত করে।
পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সবার নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

