• সোম. জুন ২২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

“—আমার বাবা—“

ByShirso aparadh

জুন ২১, ২০২৬

——-আবদুল লতিফ জনি।———-__————



বাবা তুমি আমার বাবা বিশাল তোমার মন-
তোমার আদর সোহাগ দিয়ে রাখলে আজীবন।।

পৃথীবিতে জন্ম নিয় তোমার কোলে বাস-
হামাগুড়ি, হাঁটা শিখাও তোমার অভিলাষ।।

আমি তোমার জীবন কাঠি তোমার চোখের মনি-

আমার সুখে হাসায় তোমায় হৃদয় হর্স্বধনি।।

আমার মুখে কান্না শুনে তোমার বিষণ্নতা-
বাড়ায় মনের কষ্ট যেনো বাড়ায় অস্থিরতা।।
আমার যতো শক্তি সাহস তোমার ভরসাতে-
বিশ্ব বিজয় করতে পারি তোমার ইশারাতে।।
হাটে মাঠে খেয়াঘাটে নিত্য তোমার সাথী-
চোখে চোখে রাখতে আমায় ধরতে মাথায় ছাতি।।

প্রাথমিক আর মাধ্যমিকে করছি যখন পাশ-
তোমার খুশীর বন্যা বহে আনন্দ একরাশ।।

সারাক্ষনই শুনতে আমার বায়না শত শত-
সবই তুমি করতে পুরন নিজের ইচ্ছামত।।

তুমি যখন ঘুমের ঘোরে আদর দিতে গালে-
আনন্দের সেই ক্ষন গুলো কি ফিরবে কোন কালে।।

আজকে তুমি কোথায় গেলে আমায় এতিম করে –

দিবানিশি খুঁজে ফিরি মন বসেনা ঘরে।।

ওগো আমার নির্ভরতা ত্রিভূবনের রাজা-
বাবার অভাব কান্না বাড়ায় ভুগছি কঠিন সাজা।

কোন দিনই বুঝতে চাইনি বাবার মূল্যমান-

আজকে আমি বাবা হয়ে শুনছি ব্যথার গান।।

ওগো আমার জন্মদাতা আমার মাথার তাজ –
কোথায় গেলে পাবো
তোমায় বলছে না কেউ আজ।।

সোনা রুপা বাড়ী গাড়ী সবই মূল্য আছে –
অর্থ কড়ি তুচ্ছ লাগে আমার বাবার কাছে।।

বাবা ছাড়া এজগতে শুধুই শূন্য লাগে –
আমার বিপদ শুনলে বাবা ছুটতো সবার আগে।।

বাবা হারা আমার ভুবন ভরছে কালো রাতে–
রোজ হাশরে বাবার সাথে মিলবো একিসাথে ।।

এই আশাতে পড়ছি নামাজ করছি ইবাদত –

খোদার প্রেমে থাকছি সদা মানছি আদালত।।
—————————–ঢাকা—১৯/০৬/২০১৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights