
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক অন্যতম বৃহৎ আয়োজন Education World Forum 2026-এ অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আন্তর্জাতিক এ শিক্ষা সম্মেলনে অংশ নিতে তিনি গত ১৭ মে সকালে Biman Bangladesh Airlines-এর একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
ফোরামের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে স্বাগত জানিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবারের ফোরামে যোগ দেওয়ার আগে শিক্ষামন্ত্রী নিজের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন—
“আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষাকে কেবলমাত্র একটি সাধারণ বাজেটীয় ব্যয় হিসেবে না দেখে, এটিকে মানবসম্পদ উন্নয়নের জন্য আমাদের মৌলিক বিনিয়োগে রূপান্তরিত করতে হবে।”
জানা গেছে, ড. আ ন ম এহছানুল হক মিলন ফোরামের “অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা সংস্কার এবং এর বৃহত্তর প্রভাব” শীর্ষক একটি বিশেষ অধিবেশনে অংশ নেবেন। সেখানে বিশ্বনেতা ও শিক্ষা বিশেষজ্ঞরা আলোচনা করবেন কীভাবে সরকারগুলো সীমিত সম্পদের কৌশলগত ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং মানসম্মত শিক্ষার বিস্তার নিশ্চিত করতে পারে।
উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী, নীতিনির্ধারক ও শিক্ষা বিশেষজ্ঞদের অংশগ্রহণে Education World Forum আয়োজন করা হয়। বৈশ্বিক শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল নির্ধারণই এ ফোরামের মূল লক্ষ্য।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/