• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নরসিংদী রায়পুরায় সুমন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী

বুধবার (২২ মে, ২০২৪ খ্রি.) নরসিংদী জেলার রায়পুরা থানাধীন পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এ সময় নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. বদিউল আলম উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী বিপিএম, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল জনাব আফসান-আল-আলম, অফিসার ইনচার্জ, রায়পুরা থানা জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ, ইনচার্জ বাঁশগাড়ি তদন্ত কেন্দ্র জনাব মোঃ শফিকুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর দুইটি টিম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights