• মে ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিটিএসের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Byadmin

ফেব্রু. ২৬, ২০২৬


একরামুল হক:

২৫ ফেব্রুয়ারি ২৬ (বুধবার) রাজধানীর মতিঝিলে অবস্থিত Hotel Central Inn-এর রুফটপে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তাকাফুল সোসাইটি (বিটিএস) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ।

অনুষ্ঠানে বিটিএসের চেয়ারম্যান ড. আই এম নেছার উদ্দিন সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি জেনারেল আশরাফুজ্জামান আমজাদ সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।

তিনি রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও ইসলামী অর্থব্যবস্থায় তাকাফুলের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মনিরুল আলম তপন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম ভূইয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদুল আমিন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সলিমুল্লাহ এবং স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা এ জেড কাউছার।
এছাড়া ন্যাশনাল লাইফের তাকাফুল প্রজেক্ট হেড জিএম হেলাল উদ্দিন , নাছির উদ্দিন মাশুক, উদ্যোক্তা সংযোগ নোফেল ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একরামুল হক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তার বক্তব্যে দেশে ইসলামী বীমা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, তাকাফুল খাতকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখবেন। পাশাপাশি এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights