• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

১২ মে ২০২৪ সকাল ৬ টা’য় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কালিয়াকৈর ফায়ার-সার্ভিস স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ রায়হান কবির (২৪), পিতা-মোঃ আকবর আলী, সাং-দনগাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও এবং তার অপরাপর সহযোগী ২। মোঃ সাগর (২৫), পিতা-আব্দুল হাই, সাং-টামনি পিটুয়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ ও ৩। মোঃ সরোয়ার হোসেন (২৩), পিতা-মোঃ সাহেদ আলী, সাং-জাটিয়া পাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৩৩০ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত রায়হানের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে পরষ্পরের যোগসাজশে ঠাকুরগাঁও এর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। একাজে তারা পণ্যবাহী পিকআপ ভ্যানে মালামাল পরিবহনের আড়ালে সীমান্ত এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক আনা-নেয়া করতো, চক্রটি আজ সকালে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে রাজধানীতে প্রবেশকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র‍্যাব-৩ এর একটি অস্থায়ী চেকপোষ্টের সম্মুখীন হয়। এসময় গাড়ি থেকে নেমে গ্রেফতারকৃত আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।র‍্যাব-৩ এর আভিযানিক দল তাৎক্ষণিক তাদের গ্রেফতার করতে সক্ষম হয় ও পিকআপ ভ্যানটি তল্লাশী করে অভিনব কায়দায় পিকআপ ভর্তি সবজির বস্তার মধ্যে লুকানো ৩৩০ বোতল ফেন্সিডিল জব্দ করে। র‍্যাব-৩ আরো জানায় যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া সকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights