• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

Byadmin

নভে. ১৪, ২০২৫

মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর :

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে হাবিবা (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার লোহাগাছ মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ মধ্যপাড়া গ্রামের আসাদুজ্জামান আসাদের একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে হাবিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পানি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আসাদুজ্জামান আসাদ বলেন, “সকালে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পুকুরে পড়ে যায়, এরপর আর তাকে খুঁজে পাইনি।”

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights