সোহেল রানা:
ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫ (২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দa):
আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশের আকাশপথে যাত্রীদের মধ্যে ৮০ শতাংশের বেশি অভিবাসী কর্মী হওয়ায় এই দুটি অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে বিমান ও ট্রাভেল খাতে স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ এবং যাত্রীসেবা আরও আধুনিক ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।
✈️ বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫
২০১৭ সালের আইনে একাধিক যুগোপযোগী পরিবর্তন এনে এই অধ্যাদেশে প্রথমবারের মতো “যাত্রী সেবা নিশ্চিতকরণ” শব্দগুচ্ছকে আইনের দীর্ঘ শিরোনাম ও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিদেশি এয়ার অপারেটরের জন্য সাধারণ বিক্রয় প্রতিনিধি (GSA) নিয়োগকে ঐচ্ছিক করা হয়েছে, এবং দেশীয় অপারেটরদেরও এই সুযোগ দেওয়া হয়েছে।
টিকিট বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে Global Distribution System (GDS), New Distribution Capability (NDC) এবং **API-ভিত্তিক ডিজিটাল ডিস্ট্র
