• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাঞ্ছারামপুরে ক্রীড়ামঞ্চে প্রধান অতিথি এম এ খালেক পিএসসি — মাঝিয়ারা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Byadmin

নভে. ৭, ২০২৫

রাজু আহমেদ :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম মহব্বত আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা। রোমাঞ্চকর এই ম্যাচে মাঝিয়ারা ফুটবল একাদশ (নবীনগর) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

০৬ নভেম্বর বিকাল ৩ টায় দরিকান্দির তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ খালেক পিএসসি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর); এবং উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

প্রধান অতিথি এম এ খালেক বলেন,

“ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি সমাজে শৃঙ্খলা, নেতৃত্ব ও ঐক্যের বার্তা দেয়। তরুণরা খেলাধুলার মাধ্যমে জাতীয় চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে পারে।”

ফাইনাল খেলায় আবু কাইফ ফুটবল একাদশ (বাঞ্ছারামপুর)-এর বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় মাঝিয়ারা ফুটবল একাদশ।

খেলা উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং সাবেক যুগ্ম আহবায়ক ও সহ-সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল কাইয়ুম কানু, সাবেক সহ-সভাপতি, দরিকান্দি ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন বাক্কি মিয়া, সাধারণ সম্পাদক, দরিকান্দি ইউনিয়ন যুবদল এবং আব্দুল মজিদ (সুজন), ভারপ্রাপ্ত সভাপতি, যুবদল ও স্পেন বিএনপি।

খেলা পরিচালনা করেন কাজী ডিকু, কাজী মোস্তাকিম, মোঃ রুহেল ও মোঃ সুমন।
পুরো আয়োজনটি সম্পন্ন হয় দরিকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসমূহের তত্ত্বাবধানে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী ও দর্শকদের উপস্থিতিতে মাঠটি ছিল উৎসবমুখর। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি এম এ খালেক পিএসসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights