• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জোটে ছাড়, দলে কোন্দল—৬৩ আসন ফাঁকা রাখল বিএনপি

Byadmin

নভে. ৪, ২০২৫

মাহমুদুল হাসান :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। দলটির উচ্চপর্যায়ের সূত্র বলছে—এই আসনগুলোর একটি বড় অংশ জোট ও মিত্র দলের প্রভাবশালী নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানান, ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি ইসলামপন্থী দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। এসব দলের জন্যই কিছু আসন ফাঁকা রাখা হয়েছে।

তবে বিষয়টি শুধু জোট রাজনীতির নয়—দলের ভেতরকার জটিলতাও বড় কারণ বলে জানা গেছে। স্থানীয় পর্যায়ে অনেক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইছেন, যার ফলে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়েছে। এসব এলাকায় ঐক্যমত না হওয়ায় আপাতত প্রার্থী ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রের ভাষ্য, “যে আসনে সমঝোতা হয়নি বা দ্বন্দ্ব রয়েছে, সেখানে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চায় বিএনপি।”

অন্যদিকে বিএনপির একাধিক মিত্র দলের নেতারা জানিয়েছেন, তাদের সঙ্গে আনুষ্ঠানিক আসন সমঝোতার আলোচনা এখনও শেষ হয়নি। তবে বিএনপি থেকে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে যে, কয়েকটি আসনে তারা ছাড় পেতে পারেন।

সব মিলিয়ে, কৌশলগত রাজনৈতিক হিসাব, জোট রাজনীতির সমন্বয় ও অভ্যন্তরীণ সমঝোতার ঘূর্ণাবর্তেই আপাতত ৬৩ আসন ফাঁকা রেখেছে বিএনপি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights