• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন খায়রুল কবির খোকন

Byadmin

নভে. ৪, ২০২৫

একরামুল হক :
নরসিংদী-১ (পলাশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে তিনি এবার নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তের অংশ হিসেবে সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকনের নাম অনুমোদন করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি নরসিংদী জেলায় বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি জেলার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অন্যতম সংগঠক।

দলীয় প্রতীক পেয়ে খায়রুল কবির খোকন বলেন, “আমি ধানের শীষের প্রার্থী হিসেবে জনগণের পাশে থাকতে চাই। নরসিংদীর মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির পাশে আছে, এবারও তারা ধানের শীষে ভোট দেবে বলে আমি আশাবাদী।”

উল্লেখ্য, নরসিংদী-১ আসনটি দেশের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি, যেখানে প্রতি নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights