• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচন-সরকারি চাকরিতে নিষিদ্ধ

Byadmin

সেপ্টে. ৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে বড় ধরনের সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি সরকারি চাকরির আবেদনও করতে পারবেন না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩–এ সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে—
➡️ কোনো ব্যক্তির বিরুদ্ধে সেকশন ৯ (১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।
➡️ একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানে চেয়ারম্যান, মেয়র, প্রশাসক বা সদস্য হওয়ার যোগ্য হবেন না।
➡️ অভিযুক্তরা প্রজাতন্ত্রের চাকরি কিংবা অন্য কোনো পাবলিক অফিসেও অধিষ্ঠিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।

সভায় আরও তিনটি খসড়া নীতিমালা অনুমোদন দেয়া হয়—

বিদ্যুৎ বিভাগের “বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫”

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের “টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫”

আইন ও বিচার বিভাগের “আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫”

এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights