• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফার্স্ট অল বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিওনশীপ অনুষ্ঠিত

Byadmin

আগস্ট ১৬, ২০২৫

আব্দুল হক :- ফার্স্ট অল বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিওনশীপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওয়াদোকাই কারাতে এসোসিয়েশনের আয়োজনে চ্যাম্পিওনশীপ খেলাটি অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট ( শুক্রবার) সকাল ৮ টায় রনি কারাতে এ্যাকাডেমি ডেমরা কলেজ শাখায় নারীদের আন্ডার ৬ গার্ল কাতা এবং কুমিতে থেকে শুরু করে আন্ডার ১৮ কাতা এবং কুমিতে সহ সিনিয়র ফিমেল কাতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও আন্ডার ৬ বয়েজ কাতা এবং কুমিতে থেকে আন্ডার ১৮ কাতা এবং কুমিতে সহ সিনিয়র মেল কাতার প্রতিযোগিতা শুরু হয়।

এতে সোমাকা ইসলাম দুইটি সিলভার, আব্দুল্লাহ আল ওয়াসিউর একটি সিলভার ও একটি ব্রোঞ্জ, তহিদুল ইসলাম শাহীন একটি সিলভার ও একটি ব্রোঞ্জ, ইয়ারিক সরকার দুইটি ব্রোঞ্জ , আফিফা রওজা দুইটি ব্রোঞ্জ, মোয়াজ দুইটি ব্রোঞ্জ , সানা দুইটি ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতায় জয়লাভ করেন। এসময় নিউ মডেল পাবলিক স্কুল সানারপার শাখার ইয়াং জেনারেশন কারাতেদো’র ৭ জন ছাত্রছাত্রী খেলায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ওয়াদো কাই কারাতে এ‍্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল মোর্শেদ, সেক্রেটারি আব্দুল শুক্কুর আলী সিকদার, সহসভাপতি ইউনূছ খান সহ সম্মানিত ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

One thought on “ফার্স্ট অল বাংলাদেশ ওয়াদো কারাতে চ্যাম্পিওনশীপ অনুষ্ঠিত”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights