• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে শহীদ সুলতান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Byadmin

আগস্ট ১৫, ২০২৫

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের শহীদ সুলতান শাহাদাতের এক বছর পূর্তি উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ এ ছাত্র-জনতা গণবিপ্লবে তিতাস উপজেলার এক মাত্র শহীদ সুলতান এর শাহাদাতের এক বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি শহীদ সুলতান এর বাড়ি সংলগ্ন বালুর মাঠে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা শাখার প্রধান ও কেন্দ্রীয় সমন্বয়ক সাঈদ আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় নাগরিক পাটি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।জাতীয় নাগরিক পাটি (এনসিপি)তিতাস উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো.লুৎফর রহমানের পরিচালনায় বিশেষর বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) কুমিল্লা জেলা প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম,জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তিতাস উপজেলা শাখার সদস্য রুহুল আমীন সরকার, জামান মিয়া,জাতীয় নাগরিক পাটি (এনসিপি)হোমনা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো.স্বাধীন,যুগ্ম সমন্বয়ক আবদুর রহিম, জাতীয় নাগরিক পাটি (এনসিপি)তিতাস উপজেলা শাখার সদস্য ও মহিলা বিভাগের প্রধান নাদিয়া আক্তার সুমা,স্থানীয় জামে মসজিদের ইমাম আবুল কাসেম,নিহত সুলতানের স্ত্রী রেহেনা বেগম,নিহতের ভাই সুমন ব্যাপারী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights