• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পরবর্তী ৫-৬ দিন অস্থায়ী সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

Byadmin

জুলাই ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের জন্য আসন্ন পাঁচ থেকে ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি বলেন, “পরবর্তী পাঁচ-ছয় দিন আমাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। এই ক’দিনেই অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে—আমরা কোন পথে এগোচ্ছি, তা স্পষ্ট হবে।”

তিনি জানান, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টার অবস্থান অটল।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।”

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অভ্যুত্থানের পর আমরা যে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিলাম, তা সামাল দিয়ে সরকার দেশকে স্থিতিশীল অবস্থানে আনতে সক্ষম হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “বর্তমানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনের আগে অপরাধপ্রবণতা রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে। চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে—কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights