• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

🛑 রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সব আরোহী নিহত

Byadmin

জুলাই ২৪, ২০২৫

পুরোনো প্রযুক্তির বিমান, শেষ হলো ৪৯টি প্রাণের যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক শীর্ষ অপরাধ
রাশিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের দিকে যাত্রাকালে বিধ্বস্ত হয়েছে আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত একটি পুরোনো মডেলের উড়োজাহাজ। onboard থাকা ৪৯ জনের কেউই বেঁচে ফেরেননি।

স্থানীয় সময় দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রুশ বার্তা সংস্থাগুলো—তাস ও ইন্টারফ্যাক্স জানায়, বিমানটির ধ্বংসাবশেষ সাইবেরিয়ার এক বনভূমিতে খুঁজে পাওয়া গেছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে বাজে আবহাওয়ার কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় উদ্ধারকারী হেলিকপ্টার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অ্যান-২৪ মডেলের উড়োজাহাজটি গভীর জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়ে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। উল্লেখযোগ্য যে, এই উড়োজাহাজটি প্রায় ৫০ বছর পুরোনো, সোভিয়েত আমলের তৈরি।

❝প্রাণ হারাল পাঁচ শিশু❞
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ এক বার্তায় জানান, নিহতদের মধ্যে ৫ জন শিশু এবং ৬ জন ক্রু রয়েছেন। যদিও রুশ জরুরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আরোহীর সংখ্যা ৪০ জনের মতো হতে পারে।

উদ্ধারে এখনও কাজ চলছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর বলেন, “যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল কাজ করছে।”

🔎 পুরোনো প্রযুক্তি, নতুন ট্র্যাজেডি
বিশেষজ্ঞদের দাবি, বারবার সতর্কতা সত্ত্বেও বহু পুরোনো উড়োজাহাজ এখনো রাশিয়ার অনেক অঞ্চলে চলাচল করছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ যন্ত্র এখন রীতিমতো উড়ন্ত কফিনে পরিণত হয়েছে।

এ ঘটনায় আমরা নিহতদের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights