• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত

Byadmin

জুলাই ৭, ২০২৫

মোহাম্মদ মাসউদুল করিম তিতাস প্রতিনিধিঃ নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান নিয়ে পূর্ব প্রস্তুতি আলোচনা

রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর অফিসার্স ক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের কার্যকরী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান পৃষ্ঠ পোষক সাবেক কর কমিশনর ও এফ আর সি এর চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুইয়া সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি দাউদ উজ্জামান লিটন সিকদার। উক্ত অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক ইয়াইয়া খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলমগীর কবির সহ ইসি
কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরি এই সভায় আগামী ৯ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফোরামের নেতৃবৃন্দ অনুষ্ঠানের আয়োজন, অতিথি তালিকা, আমন্ত্রণপত্র, সাংস্কৃতিক পরিবেশনা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সকলে অভিষেক অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights