• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঝালকাঠিতে রাস্তা সংস্কার ও নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

Byadmin

জুন ২৩, ২০২৫

প্রফুল্ল হালদার,ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। এতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও, দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার হয়নি। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের আশ্বাস দেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম বলেন, “সড়কটি এলজিইডির আইটি-ভুক্ত প্রকল্পের আওতাধীন। উপজেলা পরিষদের পক্ষে এ সড়কের কোনো উন্নয়নকাজ বাস্তবায়নের সুযোগ নেই। ভুক্তভোগীরা আমার সঙ্গে দেখা করে এলজিইডির প্রকৌশলীর বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। প্রকল্প চালু হলে কাজ শুরু হবে।”

এলাকাবাসী আশাবাদী, তাদের এই গণদাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং সড়কটির সংস্কার ও নির্মাণ কাজ শুরু হবে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights