• মঙ্গল. জুন ১৬, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাস্তাজুড়ে পল আর ধান শুকাতে ব্যস্ত এতে জনভোগান্তি চরম বিপদে

Byadmin

মে ১৫, ২০২৫

মোঃ মেহেদী হাসান,গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় সড়কের উপর ধান বা ধানের পল শুকাচ্ছে বিভিন্ন অসচেতন পরিবার। এভাবে রাস্তায় চলাচলে বিঘ্নতা সৃষ্টি করলে বুঝিয়ে বললেও মিলছে না কোনো প্রতিকার। এমনভাবে কথা বলেন যেন তারা এ কাজকে অধিকার বলে মনে করেন।

আতিকুল ইসলাম জুয়েল নামের একজন মটর সাইকেল আরোহী জানান, এভাবে এসব শুকাতে দেওয়ায় রাস্তা হয়ে ওঠে মরণফাঁদ। এতে রাস্তার উঁচু নিচু বা ভাঙ্গা অংশ চোখে পড়ে না আমাদের। এছাড়াও পল বা ধান বিছিয়ে রাখলে রাস্তা পিচ্ছিল হয়। যাতে করে বিভিন্ন যানবাহন ব্রেক কষলেই পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

অটো ড্রাইভার নিখিল চন্দ্র বর্মন জানান, অনেক পরিবারের লোকজন গাড়ি চলছে দেখেও পল শুকাতে ব্যস্ত হয়ে পড়ে। হর্ণ দিলে টনক নড়ে না তাদের। যানবাহন যখন তাদের নিকটবর্তী হয় ‘চোখে দেখেন না’ বলে চালকের বিরুদ্ধেই উল্টো অভিযোগ করে তেড়ে আসেন তারা।

এ বিষয়ে বিভিন্ন চালকগণ প্রতিনিধিকে জানায়, বিভিন্ন প্রশাসনসহ স্ব স্ব স্থানের জনপ্রতিনিধগণও এসব রাস্তায় চলাচল করে। তাদের জোড়ালো ভূমিকা থাকলে এরকম ঘটত না।

প্রতিবছরই এ মৌসুমে নিয়মের তোয়াক্বা না করেই রাস্তাকে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন কিছু অসাধু পরিবার। সচেতন মহলের দাবি অচিরেই এর প্রতিকার করা না হলে দুর্ঘটনায় অকালে ঝরে যাবে অনেক প্রাণ।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights