• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Byadmin

মে ১১, ২০২৫
ClUKTFNuYXBjaGF0LzEzLjQwLjAuNDUgKFNNLUUxNTZCOyBBbmRyb2lkIDE0I0UxNTZCWFhTNkFZRDQjMzQ7IGd6aXApIFYvTVVTSFJPT00Q7aLs2OwB

একরামুল হক :
দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার প্রধান উপদেষ্টা ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক জনাব আবদুল লতিফ জনির গুলশানস্থ কার্যালয়ে আজ বিকাল সাড়ে তিনটায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক- মাহাবুবুল হক, উপ-সম্পাদক একরামুল হক, প্রতিবেদক লোটাস জামিল এবং বিজিএমইএ’র সদস্য খোরশেদ আলম।

সাক্ষাৎকালে পত্রিকার পক্ষ থেকে উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আলোচনায় উঠে আসে দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার ভবিষ্যৎ উন্নয়ন, ডিজিটাল ও মাল্টিমিডিয়া নিউজ প্ল্যাটফর্মের প্রসার, সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ দূষণ রোধ, নদী দখলের মাধ্যমে গড়ে ওঠা অবৈধ আবাসন প্রকল্পসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু।

উপদেষ্টা জনাব আবদুল লতিফ জনি দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights