• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বসন্ত গৌরবে–

Byadmin

ফেব্রু. ২০, ২০২৫

মো: আব্দুল লতিফ জনি-
:::::::::::::::::::::::::::::::::::

সাজায় সৌরভে গর্বীত গৌরবে আজি বসন্ত মম দ্বারে–
পুস্প পল্লবে ভরা নব যৌবনে চিত্ত হেরিছি তব কাতরে।

ভ্রমরের গুন্জনে পাখীদের কুন্জনে উদাস লগ্নের বেলা বহে যায়–

তৃষিত চাতকির পুন্জিভুত দহনে বিষাদিত মন কাঁদে বিরহ বেদনায় ।।
পত্র ছত্রে পাহাড়ী অরন্য ফুলে ফুলে একাকার-

নীলিমার নীহারিকা, দুর দিগন্ত ছাড়িয়া একা ,করে শুধু হাহাকার।।

ফুটন্ত পদ্মে জলা ভরা “সরোবর” জ্যোস্নায় বিমোহিত রজনী–

অমানিশার আঁধারে খুঁজে ফিরে প্রেয়সী; দুরন্ত লোভাতুর স্বজনি।।

সাগরের তীরে বসে বালু চরে গড়ে ফুল শয্যা–

স্বপ্নের তিরোধানে পাষান হৃদয়ে হানে লুকোচুরি করে যেনো লজ্জা।।

ফাগুনের আগুনে উতলিয়া উঠে যেনো নীরব নিবৃত তনুমন–

বাসন্তী আবেশে সুজনের পরশে কপোত কপোতী চাহে মধুক্ষন।

—- ———–

নিকেতন – গুলশান -১
ঢাকা-

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights