• মে ৩০, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Byadmin

অক্টো. ১৫, ২০২৪

মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর
কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কুমিল্লার তিতাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কড়িকান্দি বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর -রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন দোকানীকে জরিমানা করা হয়।তাছাড়া অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় । একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য,সবজি, মাছ, মাংস ও ডিমের  মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক- উর- রহমান বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights