• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

Byadmin

সেপ্টে. ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃআন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ডাকা গণসমাবেশ শুরু হয়েছে। কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রৌদ উপেক্ষা করে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

মঙ্গলবার বেলা ২.৩০মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লণ্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।

সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এদিকে বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা গেছে। ভিআইপি রোগের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights