• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে আগুন

BySarker

সেপ্টে ১০, ২০২৬

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধানমন্ডি ২৭ নম্বরে একটি শোরুমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। অন্যদিকে মহাখালীতে পুরোনো একটি ভবনে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে ‘এপেক্স’-এর একটি শোরুমে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পৃথক দুই অগ্নিকাণ্ডের কোনো ঘটনারই আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights