• বৃহঃ. সেপ্টে ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মেঘনায় স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ

BySarker

সেপ্টে ৩, ২০২৬

মো শাহাদাত হোসেন তালুকদার :
কুমিল্লার মেঘনা উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামে ২০ শয্যাবিশিষ্ট উপ-হাসপাতাল এবং চালিভাঙ্গা ইউনিয়নে ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপনের জন্য ডিও (D.O.) লেটার দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

প্রস্তাবিত এসব স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হলে মেঘনার প্রত্যন্ত এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারিত হবে।

স্থানীয়দের মতে, মেঘনার দুর্গম ও নদীবেষ্টিত এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা পেতে দূরবর্তী এলাকায় যাওয়ার ভোগান্তিও এর মাধ্যমে অনেকটা কমে আসবে বলে তারা আশা করছেন।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মেঘনাকে আরও এগিয়ে নিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights