• বৃহঃ. আগ ২০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাষ্ট্রপতির শপথ নিলেই শূন্য হবে মির্জা ফখরুলের এমপি-মন্ত্রীর পদ: চিফ হুইপ

ByShirso Aparadh

আগ ২০, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না। তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে এবং ওই আসনে আইন অনুযায়ী পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না—এ বিষয়ে নুরুল ইসলাম মনি বলেন, বিষয়টি তার দল জামায়াতে ইসলামী বলতে পারবে।

বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলে জানান চিফ হুইপ।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights