• রবি. আগ ১৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা

ByShirso Aparadh

আগ ১৬, ২০২৬

সাইফুল ইসলামঃ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, গত ১১ বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল হয়নি। ফলে প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির চাপের মধ্যে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কিছুটা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সমন্বয় করা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। চলমান সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় এ সংকট তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনসহ বিভিন্ন দেশ থেকে বহুমুখী সাপ্লাই চেইন গড়ে তোলার চেষ্টা করছে সরকার।

এ সময় মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights