• বুধ. আগ ১২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ছাত্রদল নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

ByShirso Aparadh

আগ ১২, ২০২৬

আহমেদ শাকিল:
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। সুজনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি প্রচার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে নিজ এলাকার পাশে কয়েকজন ব্যক্তি তাকে আটকে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও বিভিন্ন অনলাইন পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সুজনের অভিযোগ, ভিডিও ধারণকারীদের মধ্যে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় কিছু সদস্য ছিলেন।
সুজনের দাবি, তাকে আটকে টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হেয়প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়।


তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে কোনো অপরাধ সংঘটনের বিষয় স্পষ্টভাবে প্রমাণিত হয় না। রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে ভিডিওটি ব্যবহার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।


আসাদুজ্জামান সুজন বলেন, “আমাকে আটকে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”


তবে এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights