• শুক্র. জুলা ১০, ২০২৬

২৪৮ রানের চ্যালেঞ্জ, সিরিজ বাঁচাতে ব্যাট হাতে বাংলাদেশ

ByShirso aparadh

জুলা ৯, ২০২৬

স্পোর্টস ডেস্ক

হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে তারা।

জিম্বাবুয়ের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন ওপেনার বেন কারান। তিনি ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত সেঞ্চুরি খেলেন। ধৈর্য ও কার্যকর শট নির্বাচনে সাজানো এই ইনিংস জিম্বাবুয়েকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

শেষদিকে ব্র্যাড ইভান্স ঝড়ো ব্যাটিংয়ে রান আরও বাড়িয়ে দেন। মাত্র ৩৮ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। বিশেষ করে শেষ ওভারে তাসকিন আহমেদের কাছ থেকে ২২ রান তুলে নিয়ে দলের সংগ্রহ ২৪৭-এ পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা ও রিশাদ হোসেন একটি করে উইকেট পান।

সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ২৫ রানের পরাজয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights