• শুক্র. জুন ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চলতি বছরেই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হবে: শিক্ষামন্ত্রী

ByShirso aparadh

জুন ৪, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলতি বছরের মধ্যেই মিড ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অতীতের তুলনায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমিয়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।

ড. মিলন বলেন, শিক্ষাকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে পাঠ্যক্রমে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব বাড়ানো হবে। শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে শিখতে পারে, সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

অনুষ্ঠানে তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর জোর দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights