• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুর্নীতিমুক্ত উন্নয়নের অঙ্গীকার- মোস্তাফিজুর রহমান এমপি

Byadmin

মে ৪, ২০২৬

শাহিন আলম রিদয়, মাদারগঞ্জ প্রতিনিধি:

“জনগণ আমাকে যে আমানত দিয়েছেন, তা আমি পবিত্রতার সাথে রক্ষা করব। আমার এই হাত কোনোদিন দুর্নীতি স্পর্শ করবে না।” —এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ।

সোমবার সকালে -এর এলাকায় দীর্ঘদিন অবহেলিত কাটাখালি খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধন উপলক্ষে প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কাটা এবং স্থানীয় ঐতিহ্য অনুসরণ করে মাথায় মাটির টোকরি বহনের মাধ্যমে কাজের সূচনা করেন এমপি বাবুল। এ সময় তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত জনতা ও দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “এলাকায় প্রতিটি উন্নয়নমূলক কাজ স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের প্রতিটি টাকার হিসাব জনগণকেই দেওয়া হবে।”

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির নেতা বিপ্লব তরফদার। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, যুবদলের সিনিয়র আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেছসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় কৃষকদের মতে, দীর্ঘদিন ভরাট হয়ে থাকায় খালটি কৃষিকাজে অকার্যকর হয়ে পড়েছিল। পুনঃখনন শেষ হলে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।

উদ্বোধন শেষে এমপি বাবুল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights