• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

স্কুলে মেয়েদের টয়লেটে গোপন ভিডিও ধারণ করায় শিক্ষার্থীদের মানববন্ধন

Byadmin

জুন ৪, ২০২৪

মনিরুজ্জামান, এলেংজ্ঞা,টাংগাইল: টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ে মেয়েদের ওয়াশারুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করা সহ নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (৩জুন) সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের বৈদ্যুতিক কাজের কর্মচারী মারুফ মেয়েদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করেন। আশপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের গোপন ভিডিও ধারণ করেন। স্কুলে বহিরাগত লোকজন যাওয়া নিষেধ থাকলেও মারুফ সব সময় বিদ্যালয়ে যাতায়াত করে থাকেন। তার এ ধরনের কর্মকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন জানান, মারুফ তাদের স্কুলের বিদ্যুতের নানা সমস্যা সমাধানে কাজ করে থাকেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অপরাধী হলে অবশ্যই তাকে শাস্তির আওতা আনা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights