• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বগুড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার আশঙ্কা

বগুড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার আশঙ্কাবগুড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক || বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়ক এর কাথম বেড়াগাড়ী এলাকায় সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে তিনি প্রথম মরদেহটি দেখতে পান। তিনি বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে এক বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন নারী চলাফেরা করতেন। মরদেহটির অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ওই নারীরই হতে পারে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। এরপর দীর্ঘ সময় ধরে মরদেহটি মহাসড়কে পড়ে থাকায় একাধিক যানবাহনের চাপায় দেহটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের এএসআই গণেশ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে দেহের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights