• মঙ্গল. জুন ১৬, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নানিয়ারচর সেনা জোনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণনানিয়ারচর সেনা জোনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাঙ্গামাটি

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন কর্তৃক এপ্রিল ২০২৬ (শনিবার) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে লেফটেন্যান্ট মোঃ সামিউল ইসলাম সিয়াম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও লক্ষ্য নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করে ভবিষ্যতে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights