• শুক্র. জুলা ১০, ২০২৬

খুলনার আড়ংঘাটায় অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতার।

Byadmin

এপ্রি ১১, ২০২৬

শাব্বির আহমদ,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সুজন সরকারকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেপ্তারকৃত সুজন সরকারকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী, মাদক ও চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights