সোহেল রানা:
আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা হওয়ার মাধ্যমে সার্বিক কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী বাংলাদেশ ও সৌদি আরব-সংক্রান্ত বিভিন্ন ব্যয় ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সৌদি টাইমলাইন অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়নের সময় হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা-য় যাবেন।
