• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

Byadmin

এপ্রিল ১, ২০২৬

অনলাইন ডেস্ক:

অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ২৯ আরোহীর মৃত্যু হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় (রাশিয়া) বুধবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি এএন-২৬ মডেলের সামরিক পরিবহন বিমান নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় হঠাৎ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রী—মোট ২৯ জনই নিহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। তাদের দাবি, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আঘাত বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ায় উদ্ধার কাজেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট দলকে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়, যা আন্তর্জাতিকভাবে এখনো বিতর্কিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights