• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

উজিরপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে অংশীদারত্ব গঠনে প্রস্তুতিমূলক সভা

Byadmin

মার্চ ৩১, ২০২৬
উজিরপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে অংশীদারত্ব গঠনে প্রস্তুতিমূলক সভাউজিরপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে অংশীদারত্ব গঠনে প্রস্তুতিমূলক সভা

বরিশাল বিভাগীয় ব্যুরো
বরিশালের উজিরপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিরসনে অংশীদারত্ব গঠন এবং আনুষ্ঠানিক অ-আর্থিক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০:৩০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও শিশু কল্যাণমূলক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি বাস্তবায়ন করে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এবং অর্থায়নে ছিল উজিরপুর এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিশু অধিকার ও কল্যাণে কাজ করা সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিআরএসএস-এর কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন, যা বিষয়টির গুরুত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের মধ্যে একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে উপস্থিত প্রত্যেকে নিজেদের নাম, কর্মস্থল, পদবী এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এতে একে অপরের কাজ সম্পর্কে ধারণা তৈরি হয় এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার ভিত্তি আরও সুদৃঢ় হয়।

এসময় সভাটি সঞ্চালনা করেন সিআর সিআরএসএস এর উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রস্তুতিমূলক সভা ভবিষ্যতে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পথ প্রশস্ত করবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা স্থানীয় পর্যায়ে শিশু অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি। তিনি বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। এই সমস্যাগুলো প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, শিশুদের নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

সিলভিয়া ডেইজি তার বক্তব্যে অংশীদারত্ব গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, এককভাবে কোনো প্রতিষ্ঠান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। বরং সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে টেকসই সমাধান সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে উজিরপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights