
শশাহদাত হোসেন সাকু:
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আর একদিন পরই শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প-এ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন মোট ৭৮ হাজার ৫০০ যাত্রী। ইতোমধ্যে হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরব পৌঁছেছে।
এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে ‘নুসুক কার্ড’, যা প্রতিটি হজযাত্রীর জন্য বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র। এই কার্ডের মাধ্যমে সৌদি আরবে হজসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে।
বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশেই ‘নুসুক কার্ড’ পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীদের সৌদি আরবে গিয়ে নিজ নিজ হোটেল লবিতে থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/