
দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রোববার (১৮ মে) দাউদকান্দি মডেল থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে ১৮ মে দুপুর ১২টা ১৫ মিনিটে দাউদকান্দি উপজেলার ষোলপাড়া এলাকায় সোনালী আঁশ জুট মিলের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ থেকে প্রিয়া আক্তার ওরফে বিথী (৩৬) নামে এক নারীকে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদর্শনগর এলাকার বাসিন্দা।
এছাড়া, ১৭ মে বিকেল ৪টা ৫৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার ফলিয়ামারী এলাকার বাসিন্দা মোঃ শুক্কুর আলী (৩০) কে আরও ০৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/