
দেশের কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতা কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রাথমিকভাবে দেশের ৫০০ জন কৃতি ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। যারা দীর্ঘদিন জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ভাতা দেওয়া হবে। পাশাপাশি সম্মাননা হিসেবে তাদের দেওয়া হবে ‘ক্রীড়া কার্ড’।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে দেশের ৪৯৫টি উপজেলায় নতুন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি বিশেষ মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব বাড়বে এবং খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/