
মোঃ শাকিল আহমেদ,সিংড়া (নাটোর) :
নাটোরের সিংড়া উপজেলায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলবদ্ধভাবে ধান কাটার কাজ শেষে বিকেলে সম্রাটসহ কয়েকজন শ্রমিক ধান নিয়ে ওই গ্রামের আউয়াল নামের এক ব্যক্তির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সম্রাট ধানের বোঝা নামিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন।
এ অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/