
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ও ওয়াকআউটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন। এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানান। পরিস্থিতি শান্ত করতে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করলে বিরোধী সদস্যরা আসনে দাঁড়িয়ে থেকেই প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলেও বিরোধী সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় সদস্যদের শান্ত থাকার অনুরোধ করে বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়া একটি সাংবিধানিক বাধ্যবাধকতা।
তিনি বলেন, “আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।”
তবে স্পিকারের আহ্বান সত্ত্বেও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/