
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে মতবিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় সদস্যরা।
বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যরাও অংশ নেন।
সংসদ সূত্রে জানা যায়, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সংক্রান্ত বিষয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এ পরিস্থিতিতে প্রতিবাদ হিসেবে বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া বর্তমান অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে সংসদ থেকে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। তবে এরপর এই প্রথমবার নির্দিষ্ট কোনো ইস্যুকে কেন্দ্র করে তারা ওয়াকআউট করলেন।
সংসদে চলমান এই অচলাবস্থা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/